প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
নলডাঙ্গায় শনিবার ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জেলা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের আওতায় শনিবার (১৬ মে) ৮ ঘন্টা সকল গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৫ মে) দুপুরে বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নলডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) আবু তাহের।
গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানাযায়, নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের আওতায় ৩৩ কেভি লাইন রক্ষণাবেক্ষণ কাজে গাছপালা কাটার জন্য সকাল ৮.০০ টা থেকে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত সকল গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে সময়ের পূর্বেই কাজ শেষ হলে জরুরী প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি , নাটোর।
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮।
তাং ১৫ মে ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪