প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
রাজনৈতিক দুর্বৃত্তদের কবলে ডুমুরিয়ার দুটি রক্ষিত পরিবার

রাজনৈতিক দুর্বৃত্তদের কবলে ডুমুরিয়ার দুটি রক্ষিত পরিবার
নিজস্ব প্রতিবেদক,
খুলনা,
রাজনৈতিক পর ডুমুরিয়া উপজেলার পাচুড়িয়া গ্রামের একান্নভুক্ত সুকেশ ও সুকৃতি রক্ষিত পরিবার নিঃস্ব হতে চলেছে। বিএনপি ও জামাতের নাম নিয়ে কতিওয় রাজনৈতিক দুর্বৃত্ত রক্ষিত পরিবারের সম্পত্তি দখল করেছে।
আজ রোববার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রক্ষিত পরিবারের পক্ষ থেকে তবু রক্ষিত এ অভিযোগ করেন। এসময় এ পরিবারের সুকেশ রক্ষিত, সুকৃত রক্ষিত ও অপু রক্ষিত উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ডুমুরিয়ার পাচুড়িয়া মৌজার আমাদের পৈত্রিক ২৭ শতক জমির মাছ ও ঘেরের পাড়ের সবজির, গপল এক দশমিক পাঁচ একর জমির বোরোর ফসল লুট করে। সাতাশ শতক জমির মাছের ঘের দখল করে আছে। আঠারো শতক জমির উপর দিয়ে বিশ ফুট চওড়া ইটপর সোলিং এর রাস্তা নির্মাণ করেছে। আমাদের খামার বাড়ির সরঞ্জাম লুট করে। ১৯ শতক জমির উপর উৎপাদিত ৫০টি উন্নত জাতের পেঁপে গাছ নষ্টই করেছে। তারা আমাদের পরিারকে প্রাণনাশের হুমকি, দেশ ত্যাগের হুমকি দিচ্ছে। পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে নালিস দিয়েও ফল পাওয়া যাচ্ছে না। সংবাদ সম্মেলনে অবৈধ দখলদার হিসেবে পাচুড়িয়া গ্রামের বিএনপি নামধারী আবুল হোসেন সরদার, কুদ্দুস সরদার, কামরুল সরদার, নজরুল সরদার, জামায়াতের ৫নং ওয়ার্ডের সদস্য শহীদ সরদার ও শাহজাহান সরদারের নাম উল্লেখ করা হয়। এ রাজনৈতিক দুর্বৃত্তদের একাংশ দুই দশমিক ৯০ শতক খাস জমির উপর ভবন নির্মাণ করে বসবাস করতছে। পাঁচুড়িয়ার রক্ষিত পরিবার রাজনৈতিক দুর্বৃত্তদের অপতৎপরতা বন্ধের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।
আজ রোজ রবিবার ৩/৫/২০২৫ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪