প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 16, 2026 ইং
আনোয়ারায় সড়কের করুন দশা, অবহেলিত তেকোটা খাসখামা সড়ক!

মুহাম্মদ ফোরকান উদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের উপজেলা আনোয়ারার ১০ নং হাইলধর ইউনিয়নের আওতাধিন তেকোটা খাসখামা সংযোগ সড়কটি এলাকার একটি গুরুত্ব পুর্ণ সড়ক।
প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে,
খাসখামা,গুজরা, ওষখাইন,মামুর খাইন, তাতুয়া,শিলালিয়া,কুনিরবিল,হেটিখাইন,তেকোটা সহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ।দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অ-যোগ্য হয়ে পড়েছে প্রায়।
দীর্ঘ ১২ মাসের ও বেশি সময় ধরে সড়কটিতে কোন প্রকার সংস্কার কাজ না হওয়ায় পিচ,পাথর উঠে গিয়ে স্থানে স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত।
ফলে সাধারণ মানুষ,স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী,এবং অ-সুস্হ রুগী নিয়ে অ্যাম্বুলেন্স চরম ঝুকি নিয়ে যাতায়াত করছে।
সরে জমিনে গিয়ে দেখা যায়,সড়কের অধিকাংশ জায়গা ভাঙ্গাচোরা,এবং বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে পুকুরের রুপ নেবে।এই গর্তময় রাস্তা দিয়ে প্রায় সময় রিকশা,ভ্যান,ও অটোরিকশা উল্টে পড়ে গিয়ে হতাহত হবার সম্ভাবনা খুব বেশি।
স্হানীয় বাসিন্দাদের অভিযোগ,
বার বার কতৃপক্ষকে জানানোর পরে ও কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বিষয়টি অবহেলার চুড়ান্ত নিদর্শন বলে মনে করেন সাধারণ মানুষ।
বিশেষ করে তালতলা হতে পালের হাট,হয়ে গুজরা স্থানীয় কাদের হাজ্বীর দোকান, সরফরাজ খানের বাগান, গুজরা নিত্যান্দ উচচ বিদ্যালয় পর্যন্ত অংশের অবস্হা সব চেয়ে নাজুক।
জরুরী ভিত্তিতে এই সড়কটি সংস্কার না করা হলে ,বড় ধরনের কোন দুর্ঘঠনা ঘটার আশঙ্কা রেয়ছে।
এলাকা বাসীদের দাবী, অতি দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এল জি ইডি) বা কতৃপক্ষের সু- দৃষ্টি কামনা করছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪