প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 14, 2026 ইং
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

রিমা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
আজ ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ তারিখে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর উদ্যোগে নারায়ণগঞ্জ-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে 'বৈশাখী শোভাযাত্রা' চাষারা গোলচত্তর থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জে শেষ হয় এবং জেলা প্রশাসন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
এসময় আরো অংশগ্রহণ করেন মাননীয় সংসদ সদস্য- নারায়ণগঞ্জ ৪; পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পরিষদ; প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর; সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ; বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী; শিক্ষার্থী; সাংস্কৃতিক সংগঠনের কর্মীসসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় উপস্থিত নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির বলেন যে, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রা শহরজুড়ে আনন্দের আবহ সৃষ্টি করে এবং নতুন বছরকে বরণ করে নিতে সবার মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪