প্রিন্ট এর তারিখঃ Apr 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
নলডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর :
নাটোরের নলডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আল এমরান খান। সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, সাংস্কৃতিক আয়োজন এবং বাঙালির ঐতিহ্যবাহী মূল্যবোধ তুলে ধরার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ, বাঙালি সংস্কৃতি ও পহেলা বৈশাখের তাৎপর্য নিয়েও মতবিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, নলডাঙ্গা উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর।
মোবাঃ ০১৭১৬-৪৯১০২৫
তাং ৬ এপ্রিল ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪