প্রিন্ট এর তারিখঃ Mar 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 10, 2026 ইং
নওগাঁ জেলার পোরশা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

দেবাশিষ কুমার দাস
জেলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর পোরশায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও ত্রাণ ও দুর্যোগ অফিসের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা এবং ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় উক্ত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা, পল্লী জিবিকায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হামিম, নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজুদ্দিন মন্ডল, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ফায়ার সার্ভিসের সদস্যগন উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24