প্রিন্ট এর তারিখঃ Feb 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
শাখা দায়িত্বশীলদের নিয়ে ফতুল্লা থানা ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

রিমা আক্তার : উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা শাখার উদ্দ্যোগে ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার বিকালে শাখা দায়িত্বশীলদের নিয়ে জেলা মজলিস মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি নূর নবী ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আনাস আহমদ।
শাখা সেক্রেটারি আবু হুরায়রার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ। দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বায়তুলমাল সম্পাদক সাকিব হোসাইন, নির্বাহী সদস্য মুহাম্মদ মুরসালিন, নাজিম হাসান স্বপ্ন, আবু সাঈদ সুমন, জাওয়াদুল ইসলাম, ইয়ামিন ইসলাম শুভ্র, মুহাম্মদ শাফায়েত ইসলাম, প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24