প্রিন্ট এর তারিখঃ Feb 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
নলডাঙ্গায় নির্বাচন পরবর্তী সাংবাদিকদের সাথে বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রতিনিধি,নাটোর : ইউসুফ হোসেন
নাটোরের নলডাঙ্গায় নির্বাচন পরবর্তী (সদর ও নলডাঙ্গা) নাটোর-২ আসনের নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এড. এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বিএনপির নলডাঙ্গা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বুধবার ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল বলেন, নলডাঙ্গা উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ,অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবো। এছাড়াও তিনি বলেন, রাজনৈতিক দল ও সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে উন্নত ও শান্তির নলডাঙ্গা গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম, সহ -সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24