প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
বিএনপির বিশাল মিছিল, ধানের শীষের সমর্থনে স্লোগানে মুখর এলাকা

বকশীগঞ্জ প্রতিনিধি: আলীমজনু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় অনুষ্ঠিত এই মিছিলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মিছিলটি বাট্টাজোর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিলে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক ফরিদ আহাম্মেদ এবং বাট্টাজোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান (দুদু)।
নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে গণসংযোগ জোরদার করা এবং ধানের শীষ প্রতীকের সমর্থনে জনমত গড়ে তুলতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24