প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
বাট্টাজোরে মিল্লাতের পক্ষে যুবদলের গণসংযোগ, ৬নং ওয়ার্ডজুড়ে ভোট প্রার্থনা

বকশীগঞ্জ প্রতিনিধি: আলীমজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ৬নং ওয়ার্ডজুড়ে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাট্টাজোর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিবের নেতৃত্বে আয়োজিত এ গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মিল্লাতকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া ও সমর্থন ছিল চোখে পড়ার মতো। স্থানীয়রা বলেন, মিল্লাত দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
কর্মসূচিতে ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সাধারণ ভোটারদের সমর্থনে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24