প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 31, 2026 ইং
নলডাঙ্গায় আইনজীবী নেতৃবৃন্দের ধানের শীষের পক্ষে গণসংযোগ

নলডাঙ্গা (নাটো)প্রতিনিধি :ইউসুফ হোসেন
নাটোরের নলডাঙ্গায় নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে গণসংযোগ করেছেন নাটোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
শনিবার ৩১ জানুয়ারী সকাল সাড়ে দশটায় নলডাঙ্গা পৌর বাজারে আইনজীবী নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহেদ মাহমুদ টিটুর নেতৃত্বে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বাজারে বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। আইনজীবী ফোরামের নেতাকর্মীরা বাজারের পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শহীদ মাহমুদ মিঠু, সদস্য এড. জালাল উদ্দীন, এড. নোমান, এড. মন্টু, এড. রবি, এড. সনজু, এড. মোমিন বাবু, এড. রাব্বানী, এড. রফিক, এড. রাশেদুল, এড. মাহমুদুর রহমান মামুন ও অন্যান্য নেতৃবৃন্দ।
আইনজীবী ফোরামের এই গণসংযোগ কার্যক্রমে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24