প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
আমরা মানুষের সেবার জন্য রাজনীতি করি নলডাঙ্গায় জামায়াত প্রার্থী অধ্যাপক ইউনুস

নলডাঙ্গা প্রতিনিধি : ইউসুফ হোসেন
জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেছেন, আমরা দেশের মানুষের সেবার জন্য রাজনীতি করি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজী করি না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিতে, নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে এই লক্ষ্যেই আমি রাজনীতি করি।
বুধবার (২৮ জানুয়ারী -২০২৬) বিকেলে নাটোর-২ (সদর- নলডাঙ্গা) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বিলহালতি গ্রাম এলাকায় এক পথ সভায় এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী অধ্যক্ষ দেলোয়ার হোসেন, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ডক্টর জিয়াউল হক জিয়া, জামায়াত নেতা জিহাদুল ইসলাম জিহাদ, মাওলানা আবু নওশাদ নোমানী প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24