প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2026 ইং
মহাদেবপুরে পুলিশের ঝটিকা অভিযান: ২ কেজি গাঁজাসহ আটক ১, পলাতক ১

দেবাশিষ কুমার দাস :জেলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁ জেলার মহাদেবপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ সোহাগ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় সোমবার (২৬ জানুয়ারি) রাতে এই সফল অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১১ টা :৩০ মিঃ সময় মহাদেবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার হাতুর ইউনিয়নের মহিষবাথান গ্রামস্থ জনৈক সাহেব আলীর বাড়ির দক্ষিণ পাশে মহিষবাথান-কাঁটাবাড়ি গামী পাকা রাস্তার ওপর দুইজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
খবরটি পাওয়ার পরপরই অফিসার ফোর্স ছদ্মবেশ ধারণ করে এবং পোশাকধারী পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী: মোঃ সোহাগ হোসেন (২৫), পিতা- মৃত মোখলেছার রহমান, গ্রাম- মহিষবাথান, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ।পলাতক আসামী: মোঃ হাই বাবু (৫৫), পিতা- অজ্ঞাত উদ্দিন, গ্রাম- হাতুর, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ হোসেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24