প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
১০ দল সমর্থিত প্রার্থীর পক্ষে সমমনা ছাত্র সংগঠন সমূহের সাথে ছাত্র মজলিসের মতবিনিময়।

বার্তাপ্রেরক , পারভীন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
নারায়ণগঞ্জে ১০ দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সমমনা ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা।
২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, বাদ মাগরিব জামতলাস্থ মহানগর মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ
এতে অতিথি উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল-আমীন, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইলিয়াস আহমদ, সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মুফতী শেখ শাব্বীর আহমাদ।
ছাত্র সংগঠন সমূহের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ, সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা বায়তুলমাল সম্পাদক সাইফুল্লাহ, প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, ইসলামী ছাত্রশিবিরের মহানগর অফিস সম্পাদক আমজাদ হুসাইন, ফাউন্ডেশন ও বিতর্ক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির জেলা আহবায়ক মাহফুজ খান, মহানগর সদস্যসচিব জহীরুল ইসলাম, মূখ্য সংগঠক নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মহানগর সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক আশরাফ খন্দকার, প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24