প্রিন্ট এর তারিখঃ Mar 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
রূপসায় আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে কম্বল বিতরণ

আল মাহমুদ প্রিন্স: খুলনা
আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা অফিস কর্তৃক পরিচালিত খুলনার রূপসার ইলাইপুর গ্রামের দলিল উদ্দিন সড়কে আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম ম্যানেজিং কমিটির সদস্য ও আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের চেয়ারম্যান সাবেক যুগ্ম-সচিব ও সাবেক জেলা প্রশাসক এসএম হারুনার রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য সচিব আরিফুল ইসলাম রিপন। বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা প্রকৌশলী শোভন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন শেখ, রূপসা বাসষ্ট্যান্ড পুলিশ ফাঁড়ি টু-আইসি মনিরুল ইসলাম, আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য শাহ আব্দুল হাই, মিজানুর রহমান ডিকেন, সাংবাদিক এমএ আজিম, জাবুসা ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, আসমান শেখ, জাহিদুল ইসলাম, হান্নান শেখ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24