প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

বকশীগঞ্জ প্রতিনিধি আলীম মজনু
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বকশীগঞ্জ পৌরসভার আংশিক ও বাট্টাজোর ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ডের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোতালেব সরকার , উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রাব্বানী , উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ, বাট্টাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন মাস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু, পৌর বিএনপির নেতা আশরাফ হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব।
এছাড়াও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন! দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24